মেম্বারের ভাতা আত্মসাৎ করায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লা প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ২১:২০আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২৩:০৯

চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল (ছবি– প্রতিনিধি) দুই মেম্বারের ভাতা আত্মসাৎ করায় কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত রবিবার (৭ জুলাই) তাকে বরখাস্ত করা হয়। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা।

বরখাস্ত হওয়া ওই চেয়ারম্যানের নাম গোলাম ফারুক হেলাল। তার বিরুদ্ধে আলকরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন ও ৭নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দিনের ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে।

ইউএনও মাসুদ রানা জানান, মেম্বার দেলোয়ার হোসেন ২১ মাস ইউনিয়ন পরিষদে অনুপস্থিত ছিলেন। আর মেম্বার নাজিম উদ্দিন ১৮ মাস বিদেশে ছিলেন। ওই সময় স্বাক্ষর জাল করে তাদের ভাতার টাকা তোলেন ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল।

মাসুদ রানা আরও জানান, তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজ আবেদীন বিষয়টি টের পেয়ে ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলালকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশের উত্তর সন্তোষজনক না হওয়ায় মিনহাজ আবেদীন বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি শাখা গত রবিবার এক পরিপত্রের মাধ্যমে চেয়ারম্যান গোলাম ফারুক হেলালকে বরখাস্ত করে।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের