সাগরে ভেসে আসা ফিশিং ট্রলার থেকে ৬ জেলের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১০ জুলাই ২০১৯, ০৯:৩৯আপডেট : ১০ জুলাই ২০১৯, ১০:২১

কক্সবাজারের সি-পয়েন্ট থেকে উদ্ধার হওয়া ট্রলার

কক্সবাজারে সাগর থেকে ভেসে আসা একটি ফিশিং ট্রলার থেকে অজ্ঞাত ছয় জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে সমুদ্র সৈকতের কক্সবাজার সি-গাল পয়েন্ট থেকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান এ কথা জানান।

তিনি জানান, তাদের শরীরে কোনও কাপড় ছিল না এবং লাশ পচে দুর্গন্ধ বের হচ্ছে। মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ‘বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সি-গাল পয়েন্টে একটি ট্রলার ডুবন্ত অবস্থায় আটকে আছে। এ খবরে ট্যুরিস্ট পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ট্রলারের বাইরে চার জন ও ভেতরে তিন জন লোক রয়েছে। তাৎক্ষণিক কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তা নিয়ে ট্যুরিস্ট পুলিশ উদ্ধার অভিযান চালায়। এ সময় ছয় জনকে মৃত ও একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

এসপি মো. জিল্লুর রহমান বলেন, ‘উদ্ধার হওয়া লাশগুলো হয়তো মিয়ানমার থেকে ভেসে এসেছে। কারণ, আমাদের সাগরে তিন মাস মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এছাড়া গত পাঁচ দিন ধরে সাগরে ৩নং স্থানীয় সতর্ক সংকেত চলছে। এতেই বুঝা যায় নৌকাডুবি আমাদের এখানে হয়নি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রলারটি মিয়ানমার থেকে ভেসে এসে সি-গাল পয়েন্টে আটকা পড়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ‘ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে খবর পেয়ে ছয়টি মৃতদেহ উদ্ধার করেছি। লাশগুলো এখন জেলা সদর হাসপাতাল মর্গে আছে। ট্রলারে একটি মাছ ধরার জালও পাওয়া গেছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’

  

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম