‘আর ভিক্ষা করতাম না, আল্লা বাছাই রাখুক শেখের বেডিরে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ জুলাই ২০১৯, ১৩:৩১আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৭:৪৯

গাভী পাওয়া মোমরাজ বেগম আজকে বাছুরসহ গাই গরু পেয়েছি। আর ভিক্ষা করতাম না। গরু পালুম আর দুধ বেছুম। আল্লা বাছাই রাখুক শেখের বেডিরে। আল্লা যেন তারে ভালো রাহে।  দুস্থ পুনর্বাসন সহায়তা পাওয়ার পর এমন প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরের ভিক্ষুক মোমরাজ বেগম।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার (৯ জুলাই) সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও অসচ্ছল সংগীত শিল্পীদের মাসিক কল্যাণ ভাতা ও দুস্থদের পুনর্বাসনের জন্য বিশেষ প্রণোদনা দেওয়া হয়।

শিল্পীদের দেওয়া অনুদানের চেক অনুদানের চেক পেয়ে অসচ্ছল দৃষ্টিপ্রতিবন্ধী সংগীতশিল্পী শহীদ হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। কপাল দোষে অন্ধ শিল্পী হিসেবে পরিচিত। সরকারের অনুদান পেয়ে অত্যন্ত খুশি হয়েছি।’

আরেক সংগীতশিল্পী সন্ধ্যা রায় বলেন, ‘সাড়ে ১৯ হাজার টাকা অনুদান পেয়েছি। ৫ বছর ধরে অনুদান পাচ্ছি। টাকা একটু বাড়িয়ে দিলে ভালো হয়।’ 

সরাইলের খ্যাতিমান বাউল শিল্পী দুর্গাচরণ দাস বলেন, ‘আমিও অনুদান পেয়েছি। আমাদের মেধা যেন সরকারের উন্নয়নের জয়গানে কাজে লাগাতে পারি এমনটাই প্রত্যাশা করছি।’

‘আর ভিক্ষা করতাম না, আল্লা বাছাই রাখুক শেখের বেডিরে’

গাভী পাওয়ার পর অসচ্ছল জাহের মিয়া বলেন, ‘পুলারে (ছেলে) আর ওয়ার্কশপে দেমু না। কষ্ট করে হলেও লেখাপড়া করামু।’

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ্ দৌলা খান বলেন, ৬টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ৩২ জন শিল্পীকে চেক ও চারজন দুস্থ মানুষকে গাভী দেওয়া হয়েছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম