ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লা‌বিত

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
১১ জুলাই ২০১৯, ১১:১৭আপডেট : ১১ জুলাই ২০১৯, ১১:৩৮

বান্দরবানে অতি ভর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

ভারী বর্ষণের কারণে বান্দরবানের সাঙ্গু নদীর পা‌নি বৃ‌দ্ধি পেয়ে শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর রাত থেকে শহরের আ‌র্মিপাড়া, শেরেবাংলা নগর, হাফেজঘোনা, ইসলামপুর, লা‌ঙ্গিপাড়া, ওয়াপদা ব্রিজ, মিস‌কি সেতু ও বাসস্টেশনসহ নিম্নাঞ্চলগুলো প্লা‌বিত হতে শুরু করেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, শহরের আ‌র্মিপাড়ার বাড়িগুলো কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। এছাড়া ইসলামপুর ও শেরে বাংলা নগরের বাড়িগুলোর চালের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে লামা উপজেলার লাইন ঝি‌ড়ি ও লামা বাজারসহ বি‌ভিন্ন নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। 

বান্দরবানে পানি ঠেকানোর চেষ্টা করছে এলাকাবাসী
এ‌ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম বলেন, ‘পাহাড় ধসের সম্ভাবনাময় স্থান ও প্লা‌বিত স্থানের লোকজনের জন্য জেলায় ১২৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে সদরে রয়েছে ১০টি। তাদের নিয়‌মিত ত্রাণসামগ্রী সরবরাহ করা হচ্ছে।
গত শ‌নিবার মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণের কারণে প্রতিনিয়ত পাহাড় ধসের আশঙ্কা বৃ‌দ্ধি পাচ্ছে। অন্যদিকে গত সোমবার পাহাড় ধসে সড়কের ওপর পড়ায়  বান্দরবান থেকে রুমা ও থান‌চির সড়ক যোগাযোগ বন্ধ ছিল। বুধবার (১০ জুলাই) বিকাল থেকে মা‌টি সরিয়ে সড়ক‌টি যান চলাচলের উপযোগী করা হয়েছে। এছাড়া মঙ্গলবার সকাল থেকে সড়ক ডুবে যাওয়ার কারণে সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে থান‌চিতে আটকা পড়া ২৫ জন পর্যটক বান্দরবানে ফিরে এসেছেন বলে খবর পাওয়া গেছে।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম