পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লায় যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ১৬:২৬আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৬:৪০

লাকসামে আটক হায়তুন্নবী ‘এক লাখ শিশুর মাথা কেটে তৈরি করা হচ্ছে পদ্মা সেতু— ফেসবুকে এমন গুজব ছড়ানোর অভিযোগে হায়াতুন্নবী নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। শুক্রবার (১২ জুলাই) কুমিল্লা লাকসাম উপজেলার আশাথী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, পদ্মা সেতু নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর অভিযোগে র‍্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমারের নেতৃত্বে শুক্রবার ভোরে লাকসামে অভিযান চালানো হয়। এসময় হায়াতুন্নবীকে তার বাড়ি থেকে আটক করা হয়।

কুমিল্লার র‍্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার জানান, ‘নবী লাকসাম’ নামের একটি ফেসবুক আইডি ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়িয়েছে সে। এছাড়া ফেসবুকে বিভিন্ন সময়ে সরকারবিরোধী অপপ্রচার চালিয়েছে হায়াতুন্নবী।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম