সড়ক দুর্ঘটনায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৯ জুলাই ২০১৯, ০০:২৯আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০০:৩০

ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড ও সদর উপজেলার সুলতানপুরের রাধিকা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- শহরের গোকর্ণঘাট এলাকার মৃত রুসমত আলীর ছেলে জুহুরুল হক (৯০) ও আখাউড়া পৌর এলাকার রেলওয়ে কলোণী কুমারপাড়ার মৃত আব্দুল গনীর ছেলে নজরুল ইসলাম (৩২)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, নিহত নজরুল বাংলাদেশ গ্যাস ফিল্ডে প্লান্ট অপারেটরের কাজ করেন। লাশ দুটি জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, রাতে জুহুরুল হক ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় ওই মহাসড়ক দিয়ে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়। তিনি আহত হয়ে মহাসড়কের ওপর পড়ে যান। পরে স্থানীয়রা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, রাতে আখাউড়া থেকে ছেড়ে আসা  সিএনজিচালিত একটি অটোরিকশা সদর উপজেলার সুলতানপুরের রাধিকা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা নজরুল ইসলাম ছিটকে মহাসড়কে পড়ে যান। তখন আরকেটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম