ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৪

ফেনী প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ২০:৩৫আপডেট : ২০ জুলাই ২০১৯, ২১:০৯

গ্রেফতার চার জন (মাঝে) ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশি। শুক্রবার (১৯ জুলাই) দিনগত রাতে সদর উপজেলার বারাহিপুর ভুইয়াবাড়ীর নির্মাণাধীন একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২০ জুলাই) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে বারাহিপুর ভুইয়াবাড়ীর পশ্চিম পাশে নির্মাণাধীন একটি বাড়ির নিচতলা থেকে চার জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা ডাকাতিসহ একাধিক মামলার আসামি।

তারা হলেন—ফেনী সদরের এনামুল হক এনাম (২৯), জাহিদ (২২), দাগনভূইয়া থানার রিয়াদ (২৩) ও সোনাগাজী থানার ইকবাল হোসেন মিলন (৩৫)। তাদের কাছ থেকে একটি দেশীয় পাইপ গান, তিনটি অত্যাধুনিক ছোরা, একটি শাবল ও দুটি মুখোশ জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, গ্রেফতার এনাম ডাকাতি ও অস্ত্রসহ ১৩ মামলায় পলাতক আসামি। শনিবার তাদের আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এ ব্যাপারে শুনানির জন্য আদালত পরে দিন ধার্য করবেন বলে জানিয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম