গুজবে কান না দিয়ে ‘৯৯৯’ নম্বরে কল দেওয়ার পরামর্শ

খাগড়াছড়ি প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ২০:১৫আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২০:৫২

খাগড়াছড়ি পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

খাগড়াছড়িতে ছেলেধরা গুজবে কান দিয়ে গণপিটুনির মতো অপরাধ থেকে জেলাবাসীকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। বুধবার (২৪ জুলাই) দুপুরে খাগড়াছড়ির পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই আহ্বান জানান পুলিশ সুপার আহমার উজ্জামান।
পুলিশ সুপার বলেন, স্বার্থান্বেষী একটি মহল সাম্প্রতিক সময়ে দেশে ছেলেধরা গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজ চলছে। এলাকায় কাউকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে গণপিটুনি না দিয়ে পুলিশ স্টেশন বা জাতীয় হেল্প লাইন ৯৯৯ নম্বরে কল দিন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম উপস্থিত ছিলেন।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম