লোহাগাড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জুলাই ২০১৯, ২৩:০০আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২৩:০৯

চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। শনিবার (২ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর জানান, এ ঘটনায় মো. ওসমান (২৭) নামে আরও যুবক আহত হয়েছেন।

নিহতের নাম সাইফুল ইসলাম; তিনি উপজেলার দক্ষিণ কলাউজান আদার চর এলাকার মো. ইসমাঈলের ছেলে।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লোহাগাড়াগামী এক অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করতে যায়। এসময় কক্সবাজারগামী দেশ ট্রাভেলসের একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক সাইফুল মারা যান। ওই সিএনজিতে থাকা আরেক যাত্রী গুরুতর আহত হন। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস এবং সিএনসি অটোরিকশাটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম