নোয়াখালীতে পিকআপ উল্টে ৪ শ্রমিক নিহত

নোয়াখালী প্রতিনিধি
২৮ জুলাই ২০১৯, ০৯:৩০আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১০:৫৩

দুর্ঘটনাকবলিত পিকআপ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে শ্রমিকদের বহনকারী একটি পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। নোয়াখালী জেনারেল হাসাপাতালে ভর্তি থাকা আহতরা হলেন, রাহান উদ্দিন (২৮), বেলাল হোসেন (৩৫), নাসিম (৬০), লালু (৫০), রাশেদ (৩০), ওমর ফারুক (৬০),  আনোয়ার হোসেন (৪৫),  মিজান (২৮) ও জীবন (৩৫)।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, রবিবার (২৮ জুলাই) সকাল ৭টার সময় ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজারে ভবনের ছাদ ঢালাইয়ের কাজের জন্য ১৯ শ্রমিকের একটি দল পিকআপে করে যাওয়ার পথে চৌমুহনীতে একটি রিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত ১৮ শ্রমিককে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, তাদের হাসপাতালে ১২ জন রোগীর মধ্যে ৩ জনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি ৯ জনকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’