নোয়াখালীতে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ০৪:৪৬আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০৪:৪৭

ভ্রাম্যমাণ আদালত নোয়াখালী জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডের স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বার ও ইনসাফ হাসপাতালকে বিভিন্ন অনিয়মের অভিযোগে বন্ধ ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ডক্টরস চেম্বারকে টেকনিশিয়ান ছাড়া ল্যাব পরিচালনা, মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, লাইসেন্সের নির্দেশাবলীর লঙ্গন, প্যাথলজিস্ট না থাকা, রেডিওগ্রাফার না থাকা, অপরিছন্নতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা এবং ডায়াগনস্টিক সেন্টার বন্ধের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে, ইনসাফ হাসপাতালে ডাক্তার, নার্স ও আয়া না থাকা এবং নোংরা পরিবেশের জন্য ইনসাফ হাসাপাতালের কার্যক্রম ১ মাসের জন্য বন্ধ ও ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান, জেলা ড্রাগ সুপার মাসুদৌজ্জামান এবং আইন শৃঙ্খলায় সহযোগিতা করে সুধারাম মডেল থানা পুলিশ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি