রোয়াংছ‌ড়িতে অস্ত্রসহ ৩ জন আটক

‌বান্দরবান প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ১৫:২৯আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৫:৩৯

বান্দরবান থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে

বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ি‌ থেকে অস্ত্রসহ ৩ জনকে আটক ক‌রে‌ছে সেনাবা‌হিনী। শ‌নিবার (৩ আগস্ট) সকা‌লে তা‌দের আটক করা হয়। এসময় তা‌দের কাছ থে‌কে ১টি দেশীয় বন্দুক, ২টি ছু‌রি ও ১৬ রাউন্ড গু‌লি উদ্ধার করা হয়। ব‌ান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. শরিফুল ইসলাম এ কথা জানান।

আটক ব্যক্তিরা হ‌লেন, চমং মারমার ছে‌লে রিগ‌ছে মারমা, সুইতি মারমার ছে‌লে মংথুইপ মারমা ও মংইনু মারমা। তা‌দের বা‌ড়ি রোয়াংছ‌ড়ির তুলাইছ‌ড়ি‌তে।

সেনাবা‌হিনী জানায়, শুক্রবার (২ আগস্ট) বিকাল  ৩টার দিকে রোয়াংছড়ি আর্মি ক্যাম্প থেকে ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে ১টি টহল দল তুলাইছড়ি এলাকা থেকে সন্দেহজনক হিসেবে রিগ‌ছে মারমা‌কে আটক ক‌রে। প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে সে অস্ত্রের কথা স্বীকার করে। পরে স্বীকারোক্তি অনুযায়ী তার মামার বাড়িতে থেকে ১টি ‌ দেশীয় বন্দুক, ২টি ছু‌রি ও ১৬ রাউন্ড গু‌লিসহ আরও ২ জন‌কে আটক করা হয়।

ব‌ান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটকের খবর শুনেছি। তারা বর্তমা‌নে সেনা হেফাজ‌তে র‌য়ে‌ছে। তাদের এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম