চট্টগ্রামে ড্রোন দিয়ে পশুর হাট পর্যবেক্ষণ করবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ আগস্ট ২০১৯, ১৮:৫৯আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৯:২১

মতবিনিময় সভা ড্রোন ক্যামেরা দিয়ে চট্টগ্রাম নগরীর পশুর হাটগুলো পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন পুলিশ (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান। সিএমপি কমিশনার বলেন, ‘কোরবানির ঈদ উপলক্ষে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি গরুর হাটে আমাদের কন্ট্রোল রুম থাকবে। ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি নতুন সংযোজন হলো ড্রোন। ড্রোন ব্যবহার করে এবার গরুর হাটগুলোকে পর্যবেক্ষণ করা হবে।’

শনিবার (৩ আগস্ট) দুপুরে নগরীর দামপাড়ার সিএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সিএমপি কমিশনার বলেন, ‘হাটে আসা কোরবানির পশুবাহী ট্রাক তল্লাশির আওতামুক্ত থাকবে। দুষ্কৃতকারী কোনও সমিতি বা সংগঠনের নামে চাঁদাবাজি করার কেউ সাহস দেখাবেন না। পশুবাহী ট্রাক যেখানে যেতে চায়, সেখানে যেতে দেওয়া হবে। কোনও অবস্থায় বাধা দেওয়া যাবে না। পশুর হাটে জাল নোট শনাক্তকরণের মেশিন বসানোর পাশাপাশি মানি এস্কর্ট সুবিধাও থাকবে। বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন কেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।’

মাহবুবুর রহমান বলেন, ‘ঈদকে ঘিরে নগরীর নিরাপত্তায় পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে ডিবি, সিটি এসবিসহ পুলিশের বিশেষ ফোর্স মাঠে থাকবে। বোম ডিসপোজাল ইউনিট, কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যদেরও স্ট্যান্ডবাই রাখা হবে। ছিনতাইকারী ও মলমপার্টি বিশেষ নজরদারিতে আছে। যারা জামিনে মুক্ত হয়েছে তাদেরও নজরে রাখা হয়েছে।’

নগরীতে যত্রতত্র অবৈধ গরুর বাজার বসানোর বিষয়ে সিএমপি কমিশনার বলেন, ‘সিটি করপোরেশন নির্ধারিত বাজারের বাইরে যেখানে-সেখানে গরুর বাজার বসানো যাবে না। ইজারাদাররা সিটি করপোরেশনের নির্ধারিত চৌহদ্দি মেনে ভেতরে হাট বসাবেন। অবৈধ বাজার বন্ধে আমরা তৎপর আছি। ইতোমধ্যে সাগরিকা হাটের সামনে একটি জায়গায় হাটের আকারে বাঁশ-খুঁটি দিয়ে দখল করেছিল। খবর পেয়ে সেটি বন্ধ করার ব্যবস্থা করেছি।’ 

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী