মানুষকে যাতে ত্রাণ চাইতে না হয় তার ব্যবস্থা হচ্ছে: মতিয়া চৌধুরী

ফেনী প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ০২:২২আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০২:৩৩

বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরী (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘মানুষকে যাতে ত্রাণ চাইতে না হয়, তার ব্যবস্থা করা হচ্ছে। জনগণের যাতে অনেকদিন কোনও সমস্যা না হয়, তার জন্যও পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়েই তা বাস্তবায়ন করা হবে।’

শনিবার (৩ আগস্ট) দিনভর ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন শেষে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন।

এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতারসহ অনেকে উপস্থিত ছিলেন।

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। এতিমের টাকা খেয়ে খালেদা জিয়া কারাগারে আছেন। জননেত্রী শেখ হাসিনা সততায় বিশ্বসেরা প্রধানমন্ত্রী হয়েছেন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক