সুবর্ণচরে বিধবাকে ধর্ষণের অভিযোগে আটক ৩

নোয়াখালী প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ১৮:০১আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২০:৩৮

আটক তিন জন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এক বিধবা নারীকে (২৩) ধর্ষণের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ আগস্ট) দুপুরে তাদের আটক করা হয়। শনিবার (৩ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলো, মোহাম্মদপুর ইউনিয়নের চরমুজাম গ্রামের নূর উদ্দিন (৪০), দেলোয়ার মাস্টার (৫০) ও নূরুল হুদা (৩৮)।

ওই নারী জানান, শনিবার গভীর রাতে নূর উদ্দিন, দেলোয়ার মাস্টার ও নূরুল হুদা তার ঘরে প্রবেশ করে। এরপর তারা তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। রবিবার সকালে স্বজনরা তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, রবিবার সকালে ধর্ষণের ঘটনায় এক নারীকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তির পর তার প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হয়েছে।

চরজব্বর থানার ওসি সাহেদ উদ্দিন জানান, ওই নারীর অভিযোগের ভিত্তিতে তিন জনকে আটক করা হয়েছে।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক