ডেঙ্গু রোগীদের জন্য ফল নিয়ে হাসপাতালে জেলা প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ আগস্ট ২০১৯, ১৬:৩৯আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৬:৪৮

এক রোগীকে ডাব খেতে দিলেন জেলা প্রশাসক ডেঙ্গু রোগীদের জন্যে ফল নিয়ে হাসপাতালে গেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। ঈদুল আজহার দিন সোমবার (১২ আগস্ট) দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর খোঁজখবর নেন। তিনি রোগীদের মাঝে ডাব, আপেল ও কলাসহ বিভিন্ন মৌসুমি ফল বিতরণ করেন।

জেলা প্রশাসকের সঙ্গে  ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ বড়ুয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান সাংবাদিকদের জানান,  ঈদের দিনে ডেঙ্গু রোগীদের পাশে যে আমরা আছি, সেটি জানান দেওয়ার জন্য হাসপাতালে এসেছি। গরিব ডেঙ্গু রোগীদের ব্যাপারে আলাদাভাবে খোঁজখবর নিচ্ছি। তাই তাদের জন্য কিছু ফল উপহার নিয়ে এসেছি। ডেঙ্গু রোগীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছি।

হাসপাতালের তত্ত্বাববধায়ক ডা. শওকত হোসেন বলেন, ‘ডেঙ্গুর বিষয়ে আমাদের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা ভেবেছিলাম ঈদের ছুটিতে রোগীর সংখ্যা বাড়তে পারে। তবে, এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে বলে বিশ্বাস করি।’

হাসপাতালে চিকিৎসাধীন আশুগঞ্জ উপজেলার ডেঙ্গুরোগী মাতিন আহমেদ ও আখাউড়ার মাসুল ইসলাম জানান, ঈদের দিনে এত ব্যস্ততার মাঝে জেলা প্রশাসক আমাদের সময় দিয়েছেন। সত্যিকারের অর্থেই আমাদের ভালো লেগেছে। এভাবে পাশে থাকলে কেবল ডেঙ্গু নয়, যেকোনও রোগী বেঁচে থাকার ক্ষেত্রে ভরসা পাবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম