পুনঃনিরীক্ষণের পর কুমিল্লা বোর্ডে ২৩১ জনের ফল পরিবর্তন

কুমিল্লা প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ০৯:৩৪আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০৯:৪৮

কুমিল্লা শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের সংখ্যা ও জিপিএ-৫ বেড়েছে। উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৯ হাজার ৫৫৪ শিক্ষার্থী আবেদন করেছিল। তার মধ্যে ২৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়। ফেল থেকে পাস করেছে ৬১ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।

শুক্রবার (১৬ আগস্ট) কুমিল্লা শিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক ড. আছাদুজ্জামান বলেন, পুনঃনিরীক্ষণের আবেদনে ৯ হাজার ৫৫৪জন শিক্ষার্থীর ২৫ হাজার ৯৫৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। তার মধ্যে ফেল থেকে পাস করে ৬১ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। ফলে জিপিএ-৫ পাওয়াসহ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৯১জনে।

প্রসঙ্গত,  ১৭ জুলাই এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ছিল ৭৭.৭৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৩৭৫ পরীক্ষার্থী।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান