সুবর্ণচরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

নোয়াখালী প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ২০:১৫আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২০:৩৭

নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে চর জব্বার থানায় চার জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।

চর জব্বার থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, শনিবার (১৭ আগস্ট) বিকালে ওই কিশোরীর বড় বোন বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

আসামিরা হলো−উপজেলার চর তোরাব আলী গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আলী হোসেন ওরফে হোসেন ব্যাপারী, আলী আহমেদের ছেলে মো. সোহেল, মকসুদ চৌকিদারের ছেলে চৌধুরী ও চরলক্ষ্মী গ্রামের করিমের ছেলে দিদার হোসেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, বৃহস্পতিবার (১৫ আগস্ট) নিজ বাড়ি থেকে বোনের বাড়ি যাওয়ার পথে ওই চার জন মেয়েটির পথরোধ করে। তাকে একটি খামার বাড়িতে নিয়ে যায়। পরে, সেখানে তিন জন তাকে ধর্ষণ করে। সে জ্ঞান হারিয়ে ফেললে তারা পালিয়ে যায়। রাত সাড়ে ১২টায় তাকে পরিবারের লোকজন উদ্ধার করে। শুক্রবার (১৬ আগস্ট) তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

চর জব্বার থানার ওসি মো. সাহেদ উদ্দিন আরও জানান, শুক্রবার ঘটনা জানার পর আলী হোসেন ওরফে হোসেন ব্যাপারী ও মো. সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। শনিবার মামলা দায়েরের পর তাদের দুই জনকে গ্রেফতার দেখানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সৈয়দ আবদুল আজিম জানান, শনিবার তার কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয়েছে। বাকি দুইটি পরীক্ষা আগামীকাল রবিবার (১৮ আগস্ট) সম্পন্ন করা হবে। 

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী