১১৮৪ শতক জায়গা দখল, সাব রেজিস্ট্রারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ আগস্ট ২০১৯, ১৩:৫৬আপডেট : ২১ আগস্ট ২০১৯, ১৪:০৯

দুদক কর্মকর্তা উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন

অনিয়ম, দুর্নীতি ও জাল জালিয়াতির মাধ্যমে এক হাজার ১৮৪ শতক জায়গা আত্মসাতের অভিযোগে পাওয়া গেছে। যার বর্তমান বাজার মূল্য ১৩০ কোটি টাকা। এ ঘটনায় এক সাব-রেজিস্ট্রারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। 
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন এ কথা জানান। 

গত সোমবার (১৯ আগস্ট) দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, সাবেক চট্টগ্রাম জেলা সাব-রেজিস্ট্রার লুৎফুর রহমান। তিনি বর্তমানে নিলফামারী জেলা রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। অন্যরা হলেন, দলিল লেখক অ্যাডভোকেট তৃষ্ণা ভট্টাচার্য,  দলিল গ্রহীতা মো. জাকির হোসেন ও দলিলের সাক্ষী আতাউল করিম সোহেল।

লুৎফুল কবির চন্দন বাংলা ট্রিবিউনকে বলেন, আসামিরা জালিয়াতির মাধ্যমে ও ক্ষমতার অপব্যবহার করে ভুয়া দলিল তৈরি করেছে। তারা হাজী গনি সওদাগরের ওয়াকফ স্টেটের মালিকানাধীন ১৩০ কোটি টাকা মূল্যের ১১৮৪ শতক জায়গা হেবা দলিলের মাধ্যমে আত্মসাৎ করেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গেছে। সোমবার দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম