মিয়ানমারে ফিরতে চার শর্ত দিয়েছেন রোহিঙ্গারা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২২ আগস্ট ২০১৯, ২০:৩০আপডেট : ২২ আগস্ট ২০১৯, ২০:৪৫

 

রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা মিয়ানমারে ফিরতে চারটি শর্ত দিয়েছে রোহিঙ্গারা। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে টেকনাফের নয়াবাজার রোহিঙ্গা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই শর্তগুলো জানানো হয়। মিয়ানমারকে এসব শর্ত দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

শর্তগুলো হলো- নিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকত্ব দেওয়া, জমিজমা ও ভিটেমাটির দখল এবং সেদেশের ক্যাম্পে যে এক লাখ ২৮ হাজার রোহিঙ্গাকে রাখা হয়েছে; তাদের বাসস্থানে ফিরিয়ে দিতে হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের পক্ষে তিন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা এই সংবাদ সম্মেলন করে। সেখানে এই সংগঠনের বেশ কয়েজন সদস্যও উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, ‘এই চার শর্ত মানলে আমরা মিয়ানমারে ফেরত যাবো। শর্ত মেনে নিলে আমরা আজই সেখানে যাবো। আমরা সবসময়ই রাজি আছি। তবে শর্ত না মানলে যাবো না।’

সৈয়দ উল্লাহ দাবি করেন, তিনি ৯০ ভাগ রোহিঙ্গার দাবি উপস্থাপন করেছেন। এ সময় চারটি ক্যাম্পের দলনেতা, ইমাম, ওই সংগঠনের সদস্যরা উপস্থিত থাকলেও ক্যাম্পের চেয়ারম্যানরা ছিলেন না।

বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও স্বেচ্ছায় রাজি না হওয়ায় তা শুরু করা য়ায়নি। এর আগে গত বছরের ১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম সময়সীমা নির্ধারিত হয়েছিল। রোহিঙ্গারা রাজি না হওয়ায় তখন কাউকেই রাখাইনে পাঠানো সম্ভব হয়নি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম