কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় অধ্যাপক মোজাফফরকে দাফন

কুমিল্লা প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৯, ১৮:৩১আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৮:৩১

কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় অধ্যাপক মোজাফফরকে দাফন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) বাদ জোহর কুমিল্লার দেবিদ্বারের এলাহাবাদ গ্রামের বাস ভবনের সামনে তাকে সমাহিত করা হয়।
এর আগে সকাল সোয়া ১০টায় কুমিল্লার টাউনহল মাঠে অধ্যাপক মোজাফফরের তৃতীয় নামাজে জানাজা এবং বাদ জোহর দেবিদ্বারের এলাহাবাদ গ্রামে চতুর্থ জানাজা এবং রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা উপস্থিত ছিলেন।
জানাজার আগে বক্তব্য রাখেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি, স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, আওয়ামী লীগ, ন্যাপসহ বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
শুক্রবার (২৩ আগস্ট) রাত ৭টা ৪৯ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৯৮ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী