মহেশখালে ৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ আগস্ট ২০১৯, ০৫:০০আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০৫:৪৩

মহেশখালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর মহেশখালের ওপর অবৈধভাবে গড়ে উঠা বহুতল ভবনসহ ৫০টি স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। রবিবার (২৫ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন জলাবদ্ধতা প্রকল্পের পরিচালক আহমেদ মাঈনুদ্দিন।

জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিচালনা করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী।

আহমেদ মাঈনুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নগরীর ১৩টি প্রধান খালের ওপর অবৈধভাবে গড়ে উঠা একহাজার ৫৭৬টি স্থাপনা উচ্ছেদের জন্য চিহ্নিত করা হয়েছে। এর অংশ হিসেবে রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর হালিশহর আর্টিলারি সেন্টারের কাছ থেকে শুরু করে বন্দর আবাসিক পর্যন্ত খালের ওপর গড়ে উঠা ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে একটি পাঁচতলা ভবন, একটি চারতলা ভবন, ৩টি তিনতলা ভবন ছিল।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম