খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন ‘সন্ত্রাসী’ নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৯, ১৪:০২আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৫:৪২

খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম বড়াদম এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার (২৬ আগস্ট) সকালের দিকে দীঘিনালার কবাখালী ইউনিয়নের দজরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, নিহতরা প্রসীত খিসাপন্থী গ্রুপের সন্ত্রাসী। 
নিহতরা হলো−ভুজেন্দ্র লাল চাকমা (৪৫), নবীন জ্যোতি চাকমা (৩২) ও রশিল চাকমা (২৫)। নিহত তিন জনকে নিজেদের কর্মী দাবি করেছে ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি শাখার সংগঠক অংগ্য মারমা।
পুলিশ জানায়, সকালে সেনাবাহিনীর একটি দল দজরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র এক আস্তানায় অভিযানে যায়। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে সেনাবাহিনীও আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে তিন জন নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। 

খাগড়াছড়ি সদর সার্কেলের এএসপি রওনক আলম জানান, সেনাবাহিনীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুপুর ১২টায় তিনটি মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, এখনও সেখানে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।  

এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। 

/এআর/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি