বান্দরবানে বি‌দেশি নাগরিক আটক

বান্দরবান প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৯, ১৯:১৬আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১৯:৩১

মনিকা জিরেল বান্দরবানে অনুমতি না নি‌য়ে বেড়াতে এসে এক বিদেশি নাগরিক আটক হ‌য়ে‌ছেন। তার নাম মনিকা জিরেল (২৫)। তিনি নেপা‌লের নাগরিক। শুক্রবার (৩০ আগস্ট) দুপু‌রে বান্দরবান রোয়াংছ‌ড়ি থে‌কে তা‌কে আটক করা হয়।

বান্দরবান সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, আটক নেপালি ছাত্রী মনিকা জিরেল বর্তমানে থানা হেফাজতে আছেন। বান্দরবান ভ্রমণের জন্য জেলা প্রশাসকের অনুমতির প্রয়োজন হয়। সে‌টি তার কা‌ছে নেই। বর্তমা‌নে অনুম‌তির জন্য কার্যক্রম চলছে। যদি অনুমতি পান, তাহলে তিনি রোয়াংছড়ি বেড়া‌তে পার‌বেন। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নি‌য়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চট্টগ্রাম ফেরত পাঠানো হবে। তিনি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটির দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

ওসি জানান, বান্দরবা‌নের রোয়াংছ‌ড়ির ওয়াগ্যাই পাড়ার পিং‌কি তঞ্চঙ্গ্যা চী‌নে ম‌নিকা জি‌রেলের বড় বো‌নের সঙ্গে চাকরি ক‌রেন। চীন থে‌কে পিং‌কি বাংলাদে‌শে ফি‌রে বান্ধবীর ছোট বোন ম‌নিকা জি‌রে‌লের সঙ্গে দেখা ক‌রে ও তা‌কে নি‌য়ে রোয়াংছ‌ড়ির নিজ বা‌ড়ি‌তে বেড়া‌তে চ‌লে আসেন।  গো‌য়েন্দা পু‌লি‌শের ম‌নিকা‌কে দে‌খে স‌ন্দেহ হ‌লে জিজ্ঞাসাবাদ ক‌রা হয়। প‌রে ম‌নিকা জি‌রেল নে‌পালি প‌রিচয় দি‌লে অনুমতি ছাড়া বান্দরবা‌নে প্রবেশ করার কার‌ণে আটক ক‌রে বান্দরবান সদর থানা পু‌লি‌শের কা‌ছে সোপর্দ ক‌রা হয়।

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম