নামহীন প্রতিষ্ঠান থেকে এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ আগস্ট ২০১৯, ১৯:৫০আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৯:৫৪

জব্দ পলিথিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুল এলাকায় একটি নামবিহীন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদফতর। শনিবার (৩১ আগস্ট) সকালে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে একটি টিম ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা এ তথ্য জানিয়েছেন।
সংযুক্তা দাশ গুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ মজুত করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালানো হয়। এ সময় সেখানে প্রায় এক টন পলিথিন পাওয়া যায়। এগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিক জামাল উদ্দিনকে রবিবার (১ সেপ্টেম্বর) অধিদফতরের কার্যালয়ে শুনানিতে অংশ নিতে নোটিশ দেওয়া হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান