অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৩

চট্টগ্রাম চট্টগ্রামে পাহাড়ে বেড়াতে যাওয়া অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন জুলধা থেকে তাদের দু’জনকে আটক করা হয়। কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ওই এলাকার দেয়াং পাহাড়ে বেড়াতে গেলে ধর্ষণের শিকার হয় ১৩ বছর বয়সী ওই কিশোরী। পরে পরিবারের সদস্যদের জানালে তারা বৃহস্পতিবার রাতে থানা পুলিশকে বিষয়টি জানান।
আটক দুইজন হলেন- মো. রায়হান রকি (২০) ও মো. নাঈম (২০)।
ওসি আলমগীর মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিকটিম মেয়েটি তার নানা বাড়িতে বেড়াতে আসে। পরে বৃহস্পতিবার পাশে পাহাড়ে ঘুরতে গেলে সেখানে ধর্ষণের শিকার হয়। রাতে পরিবারের লোকজন থানায় এসে অভিযোগ করে। মেয়েটি তার পরিবার জানিয়েছে নাঈম প্রথমে তাকে যৌন হয়রানি করে এবং পরে রকি তাকে ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম