উখিয়ায় মাটি খুঁড়ে সামরিক পোশাক ও অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৯

উদ্ধার করা সেনাবাহিনীর পোশাক ও অস্ত্র কক্সবাজারের উখিয়ায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় সামরিক বাহিনীর চার সেট পোশাক ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এগুলো উদ্ধার করা হয়। উখিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর এসব কথা জানান।

তিনি জানান, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, দুই পিস করে রাইফেল, দেশীয় বন্দুক, গুলি ও কার্তুজ রয়েছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় পুলিশ অভিযান চালান। এসময় মাটি চাপা দেওয়া অবস্থায় রাইফেল ও দেশীয় বন্দুক উদ্ধার করে। একইসঙ্গে সামরিক বাহিনীর পোশাকের ৪ সেট পোশাক পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কোনও সন্ত্রাসী গ্রুপ ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য এসব রেখেছিল। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না। অস্ত্রগুলো থানায় জমা রাখা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম