কুমিল্লায় যত্রতত্র সিএনজি স্ট্যান্ড, যানজটে ভোগান্তিতে নগরবাসী

কুমিল্লা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১০:২১

কুমিল্লায় যত্রতত্র সিএনজি স্ট্যান্ড কুমিল্লা শহর জুড়ে এখন যত্রতত্র সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে। এতে যানজটের দুর্ভোগে পড়ছেন নগরবাসী। যানজটের কারণে মানুষের হেঁটে চলাও দায় হয়ে পড়ে। সিএনজি স্ট্যান্ডের কারণে প্রতিদিন শহরের কান্দিরপাড়-টমছম ব্রিজ সড়ক,কান্দিরপাড়-রানীর বাজার সড়ক ও রাজগঞ্জ- চকবাজার সড়কে ভয়াবহ যানজট লেগে থাকে।

শহরের কান্দিরপাড়, লাকসাম রোড, টমছম ব্রিজ, রেইসকোর্স, রাজগঞ্জ, শাসনগাছা, ফৌজদারী, ঈদগাহ, কাপ্তান বাজার, আদালত, বাখরাবাদ ও  চকবাজারসহ  বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে  সিএনজি অটো রিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে।

কুমিল্লার খাদি ব্যবসায়ী প্রদীপ কুমার রাহা কান্তি বলেন, ‘শহর জুড়ে সিএনজি স্ট্যান্ডের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এগুলোকে নির্দিষ্ট স্ট্যান্ডে নেওয়া উচিত।’

কুমিল্লার ট্রাফিক পরিদর্শক কামাল উদ্দিন বলেন, কুমিল্লা শহরে সিএনজির নির্দিষ্ট স্ট্যান্ড নেই। যত্রতত্র স্ট্যান্ড গড়ে উঠেছে। এছাড়া রয়েছে অনুমতিবিহীন ইজিবাইক ও রিকশা। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। এবিষয়ে সিটি করপোরেশনসহ সিভিল প্রশাসনের ভূমিকা প্রয়োজন। বিশেষ করে লাকসাম রোডের কথাই বলি। এই সড়কে ইজি,টপ টেনসহ বিভিন্ন ব্র্যান্ডের শো-রুম গড়ে উঠেছে। তাদের পার্কিং ব্যবস্থা নেই। ক্রেতারা তাদের গাড়ি রাস্তায় রাখছে। সবার সচেতনতা প্রয়োজন। ট্রাফিক পুলিশ একা কিছু করতে পারবে না।

কুমিল্লায় যত্রতত্র সিএনজি স্ট্যান্ড

তিনি আরও বলেন, কান্দিরপাড়ে দু’জন অফিসারসহ আমাদের ১০ জন সদস্য প্রয়োজন। আছে মাত্র চারজন। কুমিল্লা নগরীসহ বিভিন্ন সার্কেলে স্টাফ রয়েছে মাত্র ৫২ জন। যেখানে কুমিল্লা নগরীর জন্যই প্রয়োজন ১৫০ সদস্য।   

এ বিষয়ে কথা বলতে সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লা নগরীতে সিএনজি অটো রিকশার যত্রতত্র স্ট্যান্ডের বিষয়টি তারও নজরে এসেছে। যেদিকে তাকান শুধু সবুজ রঙের সিএনজি দেখেন।

তিনি বলেন,তাদের থেকে সিটি করপোরেশন দুই টাকাও ট্যাক্স পায়অথচ যানজট সৃষ্টি করে মানুষের ভোগান্তি বাড়ায়। আগামী সপ্তাহে স্থানীয় এমপি সাহেবের সঙ্গে বসে সিএনজি অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক