লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় গৃহকর্তা নিহত, স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৩আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৮

লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় গৃহকর্তা নিহত, স্বর্ণালংকার লুট লক্ষ্মীপুরে ডাকাতদের হামলায় আতিকউল্ল্যাহ (৮৫) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা চার ভরি স্বর্ণালংকারসহ নগদ প্রায় তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়াসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।

পুলিশ জানায়, পৌরশহরের পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আতিকউল্ল্যাহর বাড়িতে রাত আনুমানিক তিনটার দিকে ৫/৬ জনের মুখোশ পরা একদল ডাকাত ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা আতিকউল্ল্যাহ, তার মেয়ে ও গৃহপরিচারিকার হাঁত-পা, মুখ বেঁধে রেখে তাদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় ডাকাতরা। এতে বাধা দিলে তাদের হামলায় আতিকউল্ল্যাহ নিহিত হন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আতিকউল্ল্যাহকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান বলেন, ডাকাতিকালে আতিকউল্ল্যাহ নামে একজন নিহত হয়েছে। ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম