লালমনিরহাটে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন আজ

লালমনিরহাট প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৫

লালমনিরহাট শিল্প ও বাণিজ্য মেলার গেট

লালমনিরহাটে বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হবে। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে ও বেনারসি গ্লোবাল ইভেন্টেস লিমিটেডের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। লালমনিরহাট-২ আসনের (আদিতমারী-কালীগঞ্জ) সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত থাকবেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল হক রিন্টুসহ স্থানীয় এবং দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা।

বাণিজ্য মেলার বিভিন্ন স্টল

মেলার আয়োজক প্রতিষ্ঠান বেনারসী গ্লোবাল ইভেন্টস লিমিটেডের ম্যানেজার এসএম কবীর বলেন, ‘মাসব্যাপী এই শিল্প ও বাণিজ্য মেলায় বিভিন্ন পণ্যের ৭৬টি স্টল রয়েছে। এছাড়াও চিত্ত বিনোদনের জন্য ‘দি লায়ন সার্কাস’, শিশুদের জন্য ‘চিলড্রেন কিংডম’ এবং মোটরকার প্রদর্শনীর পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের সমন্বয়ে প্রতিদিন গানের আসর বসবে।

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সিরাজুল হক বলেন, ‘শিল্প ও বাণিজ্য মেলা আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। মেলায় প্রবেশ মূল্য দশ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের পাশাপাশি আগ্রহী স্থানীয় ব্যবসায়ীরাও মেলায় স্টল দিয়েছেন।

লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ‘চেম্বারের পক্ষ থেকে ৫০ জন স্বেচ্ছাসেবকর, ঢাকার বেনারসি গ্লোবাল ইভেন্টস লিমিটেডের ৩০ জন নিরাপত্তাকর্মীর পাশাপাশি পুলিশের একাধিক মোবাইল টিম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। এছাড়াও সিসিটিভি মাধ্যমে মেলা চত্বর এলাকা মনিটরিং করা হবে। কোনও ধরণের অনিয়ম সহ্য করা হবে না।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম