ফেনীতে ৬০ কেজি গাঁজা জব্দ

ফেনী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৯

গাঁজাসহ আটক সুমন মিয়া ফেনীতে ৬০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তার নাম মো. সুমন মিয়া (৩২)। ফেনীর মহিপাল এলাকা থেকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।

ফেনী র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, ফেনীর মহিপালের খায়ের রেস্তোরাঁ শর্মা অ্যান্ড কাবাব হাউসের সামনে চেকপোস্টে গাড়ি তল্লাশি করা হয়। তখন কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক হলে প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দেওয়া হয়। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রাইভেটকার ও সুমন মিয়াকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-৯৩৩৯) থেকে ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।  প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। সুমন মিয়াকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম