তিন রোহিঙ্গার পাসপোর্ট নেওয়ার ঘটনায় পুলিশের দুই এএসআইকে কারণ দর্শানো নোটিশ

নোয়াখালী প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৬

 

তিন রোহিঙ্গার পাওয়া পাসপোর্ট নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তিন রোহিঙ্গা তরুণের পাসপোর্ট নেওয়ার ঘটনায় দুজন সহকারী উপ-পুলিশ পরিদর্শককে (এএসআই) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এসপি অফিস থেকে তাদের এ নোটিশ পাঠানো হয়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত এএসআই আবুল কালাম আজাদ ও নুরুল হুদা তিন রোহিঙ্গা তরুণের পাসপোর্ট আবেদনে দেওয়া ঠিকানা যাচাইয়ের দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এসপি অফিস থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী তিন দিনের মধ্যে তাদের এ বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আলমগীর হোসেন আরও জানান, তিন রোহিঙ্গা তরুণের বাংলাদেশি পাসপোর্ট নেওয়ার পুরো ঘটনাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসারের নেতৃত্বে তদন্ত হচ্ছে। তদন্তের মাধ্যমে এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ডিএসবি কর্মকর্তা, জাল সার্টিফিকেট তৈরির সঙ্গে জড়িত এবং যারা কাগজপত্র সত্যায়ন করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হবে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশি পাসপোর্টধারী তিন রোহিঙ্গা তরুণকে চট্টগ্রামের আকবরশাহ্ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তারা দালাল ধরে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করে।

আরও পড়েন...
যে প্রক্রিয়ায় নোয়াখালী থেকে পাসপোর্ট পায় তিন রোহিঙ্গা

বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা আটক

তিন রোহিঙ্গার নোয়াখালী থেকে পাসপোর্ট তৈরির বিষয় খতিয়ে দেখবে পুলিশ

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের