পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে বাস, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৪

চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে ধানক্ষেতে পড়ে একজন নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বাইপাস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বিমল চন্দ্র ভৌমিক এ তথ্য জানিয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।

নিহত যাত্রীর নাম সামশুল আলম (৫২)। তিনি সাতকানিয়া উপজেলার বাসিন্দা জুলু সওদাগরের ছেলে।

বিমল চন্দ্র ভৌমিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৌদিয়া পরিবহনের বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর দিকে আসছিল। পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রপোল এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ধানক্ষেতে পড়ে। এতে ঘটনাস্থলেই সামশুল আলম নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। আহত ১২ জনকে উদ্ধার করে স্থানীয় ও নগরীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম