টেকনাফে মালয়েশিয়াগামী ১৬ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সকবাজার) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২১

আটক রোহিঙ্গাদের থানায় নেওয়া হচ্ছে (ছবি– প্রতিনিধি)

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়ার এলাকায় সমুদ্র সৈকতের তীর থেকে মালয়েশিয়াগামী ১৬ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলো– উখিয়ার কুতুপালং ডি-৪ এর তসলিমা (১৮), ছেনোয়ারা (২৮), শেহেলা (৭), শাহা নুর (৪০), ছমুকা বিবি (৮), সাজিদা (৩৩), নজির আহমদ (২৮) ও মো. আতিক (২৩), বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের জোহুরা (১৮), ইমরান (২২), নুর আয়েশা (১৮), ফারবিন (১৮), জাহেদা (৪০), উম্মে জমিলা (১৬) ও ফাতেমা (১৮)। তারা সবাই গত দুই বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।

এসব তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. সোহেল রানা জানান, আজ (শনিবার) রাতে সাগরপথে মালয়েশিয়া পাড়ি দিতে হাবিবছড়া এলাকা দিয়ে রোহিঙ্গাদের একটি দল সমুদ্রে পথে মালেয়শিয়া যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয়রা তাদের বাধা দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে দুই শিশু ও ১০ নারী ছিল। আটক রোহিঙ্গারা দালালের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিল বলে স্বীকার করেছে। তাদের টেকনাফ থানায় হন্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম