রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে চীনের প্রতিনিধি দল কক্সবাজারে

কক্সবাজার প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩০ আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৮

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে চীনের প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে চীনের প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছেছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যায় দলটি। ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

উখিয়ার থানার ওসি আবুল মনছুর বলেন, ‘চীনের প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে উখিয়া ও পরে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু কোনারপাড়া সীমান্তে জিরো লাইনের রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা হন। লি জিমিং ছাড়াও প্রতিনিধি দলে রয়েছে আরও আট সদস্য। পরিদর্শন শেষে বিকালে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে রোহিঙ্গা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে।’
প্রসঙ্গত যে, গত ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় ওই প্রতিনিধি দল পাঠায় চীন। চীনের প্রতিনিধির উপস্থিতিতে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করে সরকার। কিন্তু রোহিঙ্গারা রাজি না হওয়ায় সে প্রত্যাবাসন প্রক্রিয়াটিও আটকে যায়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
বাংলাদেশকে সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা করতে চায় চীন
বাংলাদেশকে সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা করতে চায় চীন
মেসির বিদায়ী ম্যাচের অনুষ্ঠান সূচিতে চমক
মেসির বিদায়ী ম্যাচের অনুষ্ঠান সূচিতে চমক
মেসিকে নিয়ে নেইমারের আবেগঘন বার্তা 
মেসিকে নিয়ে নেইমারের আবেগঘন বার্তা 
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা