কুমিল্লার আদালতে ছুরি নিয়ে প্রবেশ, আটক ১

কুমিল্লা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৬

কুমিল্লা কুমিল্লার আদালত প্রাঙ্গণে ছুরিসহ প্রবেশের সময় রোজিনা নামের এক নারীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটেছে।

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জানান, সম্প্রতি কুমিল্লার আদালতে একটি হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ আদালত প্রাঙ্গণে প্রবেশকালে তল্লাশি চালিয়ে ওই নারীর ব্যাগে একটি ছোরা পাওয়ায় আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বিয়ের কাবিন সংগ্রহের জন্য আদালতে আসেন।

উল্লেখ্য, গত জুলাই মাসে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের খাস কামরায় ঢুকে ফারুক নামের এক আসামিকে টেবিলের ওপর শুইয়ে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে হাসান নামের আরেক আসামি। ফারুক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামের অহিদ উল্লাহর ছেলে। হাসান কুমিল্লার লাকসাম উপজেলার ভোজপাড়া গ্রামের শহিদ উল্লাহর ছেলে।

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের