রাঙামাটিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

রাঙামাটি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩০

গ্রেফতার রাঙামাটি শহরের স্বর্ণটিলা এলাকায় বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পিন্টু দাস (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই নারীর বড় ভাই সুবাস দেওয়ানজি ওই রাতেই কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার পিন্টু দাস মাঝের বস্তি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ধর্ষণচেষ্টার অভিযোগে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী এক নারীর বড় ভাই থানায় মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায়, ওই নারী প্রতিদিন সকালে তবলছড়ি কালী মন্দিরে গিয়ে প্রার্থনা করার পর মন্দির পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। সারা দিন মন্দিরে থেকে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মগদশ্বরি মন্দিরের পাশে তাকে ধর্ষণের চেষ্টা করে পিন্টু দাস। এ সময় পাশের ঘাট থেকে গোসল শেষে বাড়ি ফেরার পথে ঝুনুদে নামে এক নারী ঘটনাটি দেখে চিৎকার শুরু করেন। তখন এলাকার লোকজন পিন্টু দাসকে হাতেনাতে ধরে থানায় সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শী ঝুনুদে বলেন, ‘আমি নদী থেকে গোসল করে বাসায় ফেরার পথে দেখি পিন্টু দাস ওই নারীকে ধর্ষণের চেষ্টা করছে। পরে আমার চিৎকারে লোকজন এসে তাকে আটক করে পুলিশ দেয়।’

ভিকটিমের বড় ভাই সুবাস দেওয়ানজি বলেন, ‘আমি এই ঘটনায় পিন্টুর বিচারের দাবি জানাচ্ছি।’

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জাহেদুল হক রনি জানান, স্বর্ণটিলার স্থানীয় কিছু লোক ধর্ষণচেষ্টার অভিযোগে পিন্টু দাসকে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই সুবাস দেওয়ানজি রাত দশটায় মামলা করেছেন। ওই মামলায় পিন্টু দাসকে গ্রেফতার দেখানো হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে