সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার্জ গঠন

নোয়াখালী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩২

নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে (৪০) সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ১৬ আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৩ ধারায় চার্জ গঠন করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সামছুদ্দিন খালেদ শুনানি শেষে এ আদেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বচনের রাতে ৫ নম্বর চরজুবলী ইউনিয়নের চর বাগ্যা গ্রামে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে ওই নারীকে ধর্ষণ করা হয়।

বাদী পক্ষের আইনজীবী রবিউল হাসান পলাশ জানান, পুলিশ গ্রেফতার আসামিদের জবানবন্দি গ্রহণ ও তদন্ত শেষে ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেছিল। ১৬ আসামির মধ্যে দুই জন পলাতক রয়েছে। ১৪ জন জেল হাজতে রয়েছে। এবার মামলাটির সাক্ষ্য গ্রহণ করা হবে।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর রাতে চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাদশা আলম ওরফে বাসু, আবুল, মোশারেফ ও ছালাউদ্দিন ওই নারীর বসতঘর ভাঙচুর করে। একপর্যায়ে তারা ওই নারীর স্বামী ও মেয়েকে বেঁধে রেখে তাকে ঘরের বাইরে নিয়ে যায়। তাকে ধর্ষণ ও পিটিয়ে আহত করে। পরদিন ওই নারী ও তার স্বামীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার স্বামী বাদী হয়ে ৯ জনকে আসামি করে চর জব্বার থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় তখন সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের