দক্ষিণ আফ্রিকায় বড় ভাইয়ের কাছে যাওয়ার পথে লাশ হলেন দুই ভাই

নোয়াখালী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০২

নিহত দুই ভাই মোজাম্বিক থেকে দক্ষিণ আফ্রিকায় বড় ভাইয়ের কাছে যাওয়ার পথে লাশ হলেন অপর দুই ভাই। তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহত দু’জন হলেন, বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আল আমিন (২৩) ও মোহাম্মদ আরাফাত (২১)।
মোহাম্মদ হোসেন বলেন, ‘আমার বড় ছেলে নাসির দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে থাকে। তার কাছে যাওয়ার জন্য মেজো ছেলে আল আমিন ১৩ আগস্ট এবং ছোট ছেলে আরাফাত ৩১ আগস্ট মোজাম্বিকের উদ্দেশে রওনা দেয়। পরে দুই ভাই একত্রে গাড়িতে করে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মোজাম্বিক থেকে জোহানেসবার্গের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আমার ২ ছেলে নিহত হয়েছে।’
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ জানান, এ বিষয়ে কেউ তাদের এখনও জানায়নি।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের