চট্টগ্রামে তিন ক্লাবে র‌্যাবের অভিযান, দুটিতে মিলেছে জুয়ার সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫২

জব্দ জুয়ার সরঞ্জাম জুয়ার আসর বন্ধ করতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ক্লাবে অভিযান শুরু করেছে র‌্যাব। এর অংশ হিসেবে তারা শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে নগরীর মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও আবাহনী স্পোর্টিং ক্লাব ঘিরে রেখেছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন। ক্লাব তিনটিতে এখনও অভিযান চলছে বলে তিনি জানান।

নগরীর সদরঘাট, হালিশহর ও আইস ফ্যাক্টরি রোড এলাকায় এসব ক্লাব অবস্থিত।

মাহমুদুল হাসান মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনটি ক্লাবে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে মোহামেডান ও মুক্তিযোদ্ধা ক্লাবে বেশ কিছু জুয়ার সরঞ্জাম পাওয়া গেছে। আবাহনী ক্লাব ঘিরে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেখানে অভিযান শুরু হবে। অন্য দুই ক্লাবে অভিযান এখনও অব্যাহত আছে।’

আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। অভিযান শেষে এ বিষয়ে জানানো হবে।’

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম