শাটল ট্রেন ছাড়তে দেরি, চবির প্রধান ফটকে তালা

চবি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫

চবির প্রধান ফটকে তালা দিচ্ছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা (ছবি– প্রতিনিধি)

বিকাল ৪টার শাটল ট্রেন ছাড়তে দেরি হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। এসময় প্রক্টরের কাছে শিক্ষার্থীরা ছয় দফা দাবি উত্থাপন করেন। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন হয়েছে।

এ বিষয়ে ষোলশহর স্টেশন মাস্টার জাফরুল্লাহ মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শাটল ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে। পরে চট্টগ্রাম শহর থেকে আরও একটি ইঞ্জিন বিশ্ববিদ্যালয় গিয়ে বিকল ইঞ্জিন এবং শাটল ট্রেন নিয়ে আসে।’

শিক্ষার্থীরা জানান, বিকাল চারটার ট্রেন এসে ইঞ্জিন ঘুরালেও ক্যাম্পাস ত্যাগ করেনি। পরে ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে বলে জানা যায়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। প্রক্টর বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছয় দফা দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের মাধ্যমে শিক্ষার্থীদের শহরে যাওয়ার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হানিফ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল শিক্ষার্থীদের সঙ্গে বসবো। সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম