বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নের শুক্রামনি পাড়ায় জীবন ত্রিপুরা নামের একজনকে অপহরণের অভিযোগ উঠেছে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শুক্রামনি পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার জীবন ত্রিপুরা পাইন্দু ইউনিয়নের শুক্রমনি পাড়ার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকেই পাহাড়ি সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।
রুমা থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) আবুল কাশেম বলেন, জীবন ত্রিপুরাকে তার শ্বশুরবাড়ি থেকে অপহরণ করার খবর পেয়েছি। ঘটনার সত্যতা যাছাই করা হচ্ছে।








