যুবলীগ পরিচয় দিয়ে ছিনতাই করেন তারা, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৫

গ্রেফতার চার ছিনতাইকারী

যুবলীগ পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরীর ডিসি হিল বৌদ্ধ মন্দির এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার ছিনতাইকারীদের কাছ থেকে একটি বন্দুক ও ২টি ছোরা উদ্ধার করা হয়েছে।

আটক চার জন হলেন- নজরুল ইসলাম (৫০), গাজী তমিজ উদ্দীন (৪৮), মিঠুন নায়ক (২৭) ও মো. হাসান প্রকাশ হারুন (২৫)। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সরকারি দলের অঙ্গ সংগঠন যুবলীগের পরিচয় দিয়ে তারা প্রথমে মানুষকে সালাম দেয়, পরে তারা মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়। আপসে না দিলে তারা অস্ত্রের ভয় দেখিয়ে  ছিনিয়ে নিত। 

তিনি আরও বলেন, ‘আটক চারজনের মধ্যে নজরুল ও তমিজ পেশাদার ছিনতাইকারী। নজরুল এর আগে ৬ বার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। হাসান ও মিঠুন পেশাদার রিকশা চালক, তারা গত তিন মাস ধরে নজরুলের সঙ্গে যোগ দিয়ে ছিনতাই করে আসছে। তারা রিকশা চালানোর নামে ছিনতাই করে আসছে। তারা প্রথমে রিকশায় উঠা যাত্রীদের টার্গেট করে। পরে নির্জন জায়গায় নিয়ে ছিনতাই করে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম