পাহাড় কাটার দায়ে দু’জনকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৪

চট্টগ্রাম চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে দুজনকে চার লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। সোমবার (৩০ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে তাদের এই জরিমানা করা হয়। অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা এ তথ্য জানিয়েছেন।
দণ্ডিতরা হলেন—চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ওয়ার্ডের বাসিন্দা ফয়েজ আহমেদ ও একই এলাকার রুবি আক্তার। এদের মধ্যে ফয়েজ আহমেদকে এক লাখ ৭৪ হাজার টাকা এবং রুবি আক্তারকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
সংযুক্তা দাশ গুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাহাড়তলী ওয়ার্ডের জামাল কন্ট্রাক্টরের বাড়ি সংলগ্ন রূপনগর শাপলা আবাসিক এলাকায় আলাদা দুটি পাহাড় কাটা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে গত ১৬ সেপ্টেম্বর আমরা ওই এলাকায় অভিযান পরিচালনা করি। পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পেয়ে অভিযুক্ত ফয়েজ আহমেদ ও রুবি আক্তারকে শুনানিতে অংশ নিতে বলা হয়। আজ শুনানি শেষে তাদের জরিমানা করা হয়।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম