কুমিল্লায় পাঁচ দিনের কাব ক্যাম্পুরি শুরু

কুমিল্লা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ২০:৪৬আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২০:৫৫

বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় পাঁচ দিনের চতুর্থ আঞ্চলিক ‘কাব ক্যাম্পুরি-২০১৯’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি মো. আবুল ফজল মীর এই কাব ক্যাম্পুরির উদ্বোধন করেন। বাংলাদেশ স্কাউটস এর কুমিল্লা অঞ্চলের লালমাই উপজেলার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এ আয়োজন করা হয়েছে।

বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর ছয় জেলার ৫৪টি উপজেলার স্কুল স্কাউট সদস্যরা এতে অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে গ্যান্ড ইমেল, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও জাতীয় পতাকাকে সালাম প্রদর্শন করা হয়।

কাব ক্যাম্পুরিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের সভাপতি মো. আবদুস ছালাম কাব ক্যাম্পুরির সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন—কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারাওয়ার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম