আবরার হত্যার তদন্তে যাদের নাম আসবে, তাদেরই দৃষ্টান্তমূলক শাস্তি: আইনমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৯, ১৭:০৮আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৯:০০

বক্তব্য রাখছেন আইনমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘আবরার ফাহাদ হত্যাকাণ্ডের তদন্তে যাদের নাম বেরিয়ে আসবে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে—সে যে দলেরই হোক। আশা করি তদন্তে প্রকৃত আসামিদের শনাক্ত করা সম্ভব হবে। তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। অভিযোগপত্র পাওয়ার পর কোন আদালতে বিচার হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) নোয়াখালীতে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন বিচার বিভাগের জন্য একটি স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। আর এজলাসের অভাবে বিচারের আশায় প্রহর গুনতে হবে না। দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষ্যে গত ১০ বছরে এক হাজার ২৮ জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এমন কোনও জায়গা খুঁজে পাওয়া যাবে না, যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। উন্নয়ন হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ প্রক্রিয়া চলমান থাকবে। এ পর্যন্ত ২৬টি জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করা হয়েছে। এতে বিচার বিভাগের আর অবকাঠামোগত সমস্যা থাকবে না।’

তিনি আরও বলেন, ‘আগে বিচারকদের বিদেশে কোনও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ ছিল না। এ সরকার বিচারকদের বিদেশে গিয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ সৃষ্টি করেছে। মামলাজটের বিষয়টি দীর্ঘদিনের। এটি একদিনে হয়নি। বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আস্তে আস্তে মামলার জট কমবে এবং জনগণ ন্যায়বিচার পাবে। বঙ্গবন্ধু পাকিস্তান আমলে ন্যায়বিচার পাননি। বর্তমান প্রধানমন্ত্রী বিচার বিভাগের প্রতি সংবেদনশীল এবং শ্রদ্ধাশীল। বার ও বেঞ্চের সম্পর্ক ভালো থাকলে জনগণের ন্যায়বিচার পাওয়া সহজ হবে। সরকার চায় জনগণ যেন দ্রুত বিচার পায়।’

জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিম, আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার, যুগ্ম সচিব ও ভবন নির্মাণের প্রকল্প সমন্বয়ক বিকাশ সরকার কুমার সাহা, গণপূর্ত বিভাগের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহমেদ প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম