চট্টগ্রাম বিমানবন্দরে সোনার বার ও বিদেশি সিগারেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ অক্টোবর ২০১৯, ১৩:০৯আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৩:২৪

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবু ধাবি থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে আসা দুই যাত্রীর কাছ থেকে একটি সোনার বার ও ২৯৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তাদের কাছ থেকে এসব জিনিস উদ্ধার করা হয়। 

শাহ আমানত বিমানবন্দরে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা সুজন কুমার সরকার জানান, দুই যাত্রী এয়ার এরাবিয়ার জি৯-৫২১ ফ্লাইটে ভোর ৬টায় চট্টগ্রাম আসেন।

সুজন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, জিয়াউল হক নামে এক যাত্রীর লাগেজ থেকে ২৯৫ কার্টন সিগারেট এবং আবু আল হোসেন নামে আরেক যাত্রীর দেহ তল্লাশি করে একটি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারের আনুমানিক ওজন ১১৭ গ্রাম। 

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী