ক্যাম্পাসে দলীয় রাজনীতি চলবে কিনা সে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ১৩:৪৭আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৪:৩৯

চাঁদপুরে সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সবক্ষেত্রে রাজনীতিকে দোষ দিলে হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন দ্বারা পরিচালিত। এ ক্ষেত্রে ক্যাম্পাসে দলীয় রাজনীতি চলবে কিনা তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব সিদ্ধান্তের বিষয়।’ শনিবার (১২ অক্টোবর) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘রাজনীতি ছাড়া কি দেশ চলে? আপনি কী করবেন তা রাজনৈতিক সিদ্ধান্তেই নির্ধারিত হয়। আমাদের খেয়াল রাখতে হবে রাজনীতিটা যেন সুষ্ঠু-সুস্থ ধারার হয়। এটিকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে কেউ যেন কোনও অপকর্ম করতে না পারে। আর এ জন্য রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সমাজের সবাইকে সচেতন থাকতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদেরও বিরাট ভূমিকা রয়েছে।’

দীপু মনি বলেন, ‘বুয়েটে যে ঘটনাটি ঘটেছে, সেখানে অপরাজনীতি, ক্ষমতার অপব্যবহার সবকিছু হয়তো একটি ভূমিকা পালন করেছে। কিন্তু এ ব্যাপারে বুয়েটের ছাত্র, শিক্ষক এবং অভিভাবকরা আগে থেকে যদি সচেতন থাকতেন, তাহলে হয়তো এ ধরনের ঘটনা ঘটতো না। কেননা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আবাসিক হলগুলোতে র‌্যাগিং, বুলিংয়ের অপসংস্কৃতি দীর্ঘদিনের। এটি পৃথিবীর অধিকাংশ দেশেই আছে। এ নিয়ে সমস্যা হচ্ছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি