পুরোনো জাহাজের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ অক্টোবর ২০১৯, ০৩:০০আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ০৩:০৪

চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরোনো জাহাজের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ওডব্লিউডব্লিউ শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই শ্রমিক হলেন সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মাসুদ (২০) ও নওগাঁর ডোমরা উপজেলার মৃত আলী হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৬)।

ওসি দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাটার জন্য আনা একটি জাহাজ থেকে মালামাল অপসারণের সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে দুইজনের মৃত্যু হয়। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।’

একই কথা জানান হাসপাতালে আসা নিহত দুইজনের সহকর্মী সোহেল। তিনি বলেন, ‘জাহাজের ট্যাংকে জমে থাকা গ্যাসে তারা আক্রান্ত হন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের