জীবনের নিরাপত্তা চান যুবলীগ নেতা হত্যা মামলার বাদী

কুমিল্লা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ১০:৩২আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১০:৪৭

বাদীর সংবাদ সম্মেলন কুমিল্লায় যুবলীগ নেতা জামাল উদ্দিন ওরফে বাক্কা হত্যা মামলার বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন প্রধান আসামি সন্ত্রাসী ইসমাইল হোসেন বাচ্চু। তার বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লাসহ বিভিন্ন থানায় ছয়টি হত্যা মামলা রয়েছে। বাচ্চু চৌদ্দগ্রাম উপজেলার আলকড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান।

বাক্কা হত্যা মামলার বাদী বোন জোহরা আক্তার তার জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার (১২ অক্টোবর) কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন করেন।

প্রাণের নিরাপত্তা চেয়ে জোহরা আক্তার জানান, ব্রিজ নির্মাণের টেন্ডারের দ্বন্দ্বে ২০১৬ সালের ৮ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার আলকড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু একই ইউনিয়ন যুবলীগের সভাপতি ও পরিবহন ব্যবসায়ী জামাল উদ্দিন ওরফে বাক্কাকে মাথায় গুলি করে হত্যা করে। জামাল হত্যা মামলায় সাক্ষী হওয়ায় ২০১৮ সালের ৮ অক্টোবর ওই হত্যা মামলার প্রধান সাক্ষী উপজেলার আলকড়া ইউনিয়নের ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন শাকিলকেও প্রকাশ্যে গুলি করে হত্যা করে। এর আগে বাচ্চুর কথার বাইরে গিয়ে মেম্বার প্রার্থী হওয়ায় ওই এলাকার আলাউদ্দিন নামে এক মেম্বার প্রার্থীকে অনুরূপভাবে হত্যা করে।

তিনি বলেন, ‘আমার ভাই জামাল উদ্দিন এবং মামলার সাক্ষী সাজ্জাদকে হত্যার পর আমি মামলার বাদী হওয়ায় আমাকেও গুলি করে হত্যার হুমকি দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বাচ্চু বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় দু’টি, ঢাকা শাহঅলী থানায় দু’টি, পল্টন থানায় একটি এবং যাত্রাবাড়ি থানায় একটিসহ মোট ৬টি হত্যা মামলা রয়েছে। আমি এই খুনি বাচ্চুর হাত থেকে আমার নিরাপত্তা চাই।’ 

তিনি আরও জানান, জামালকে হত্যার এক বছরের মাথায় মামলার সাক্ষীকে হত্যা করা হয়। গত ৪ বছর ধরে এই হত্যাকাণ্ডের প্রধান আসামি বাচ্চুসহ অন্য আসামিরাও প্রকাশ্য দিবালকে ঘুরে বেড়াচ্ছেন। ন্যায় বিচার থেকে বঞ্চিত জামাল উদ্দিনের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য উল্টো হুমকি দিয়ে বেড়াচ্ছেন খুনি ও সন্ত্রাসী বাচ্চু।

চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ-আল মাহফুজ বলেন, যুবলীগ নেতা জামাল ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ হত্যা মামলাগুলোর চার্জশিট হয়ে গেছে। বর্তমানে আদালতে রয়েছে। তবে বাদীপক্ষকে আমাসি হত্যা হুমকি দিচ্ছেন এমন অভিযোগ আমাদের কাছে এখনও আসেনি। 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম